জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে ওই মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ৩ জন সচিবকে ওএসডি করা হয় এবং ৯ জন সচিবের চুক্তি বাতিল করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর