জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’
তবে কয়েকটি সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কেবল ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে উল্লেখ করে ফটোকার্ড প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
কয়েকটি গণমাধ্যম তাদের ফটোকার্ডে শিরোনাম করে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’। অন্যদিকে ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ হয়।
এমন ফটোকার্ড ও শিরোনামের কারণে অনেকেই এটিকে জুলাই সনদবিরোধী বক্তব্য মনে করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এর (জুলাই সনদের) রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর