শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশ ও এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভা-র্যালি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার, ওসি তদন্ত আজগর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আল মামুন, এসআই মো. সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো. হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. কবির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শুয়েবুর রহমান শোয়েব মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর