জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সরকার মনোনীত হয়েছেন।
গত ৩ মার্চ সংগঠনটির উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীতরা হলেন সিনিয়র সহ-সভাপতি: হেলাল উদ্দিন, সহ-সভাপতি: শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোরসালিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: শায়লা রহমান শিখা ও আহসান উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক: মো. সাইফুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক: মিজান উদ্দিন মাসুদ।
কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করতে হবে। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সম্মানিত শিক্ষক উপদেষ্টাবৃন্দ, যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক মো. আবু মিসির, অধ্যাপক ড. নাসির আহমাদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা জেলার সকল শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় এবং সংগঠনের ঐতিহ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর