• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১০:১০ রাত

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ময়মনসিংহে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ময়মনসিংহের কোতোয়ালী থানার চরঈশ্বরদিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে অংশগ্রহণ করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী “সেবা ফুড প্রোডাক্টস”কে নগদ ২০ হাজার টাকা এবং “মাশাআল্লাহ সেমাই প্রতিষ্ঠান”কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‍্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com