মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক কড়া বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে আমেরিকানদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন। পেন্টাগনের প্রধানের এই বার্তাটি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছে।
পিট হেগসেথ স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, পৃথিবীর যেখানেই হোক না কেন—যদি কেউ কোনো আমেরিকান নাগরিককে হত্যা করে বা তাদের জীবন হুমকির মুখে ফেলে, তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ক্ষমা বা দ্বিধা ছাড়াই দায়ীদের খুঁজে বের করবে। তিনি আরও বলেন, আমেরিকানদের ওপর হামলার পরিণতি হবে মৃত্যু।
সেন্টকমের পক্ষ থেকে শেয়ার করা সেই পোস্টের সাথে ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহন ও স্থাপনার ওপর বোমা বর্ষণ ও ধ্বংসযজ্ঞের বেশ কিছু ‘আনক্লাসিফাইড’ বা প্রকাশযোগ্য দৃশ্য দেখানো হয়েছে। মূলত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমেই এই চরম সতর্কবার্তাটি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর