আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্যান্য দিনের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ি থেকে সকালের দিকে বের হয়ে পড়েছিলেন। তবে আজকের দৃশ্যটি কিছুটা ভিন্ন হয়ে উঠলো। বাড়ির দরজা খুলে উপস্থিত সকলের দিকে মুচকি হাসি দিয়ে তিনি বললেন, “চলেন, যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের ওই লাইনটি বললেন, উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা মুহূর্তেই হতচকিত হয়ে পড়েন। তবে পরক্ষণেই সবাই বুঝতে পারলেন, তিনি দেশ পরিচালনার দৈনন্দিন কাজকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। এই তিন শব্দের চমকপ্রদ লাইনে তিনি দেশের জন্য প্রতিদিনের সংগ্রামের ভাব প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর পাশে তখন যেমন প্রতিদিন থাকতেন, তেমন ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে গুলশানের বাড়ি থেকে বের হন। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত কর্মকর্তা এবং নিরাপত্তা দল সবসময় প্রস্তুত থাকেন। আজও সেই প্রস্তুতি নিয়েই তাঁরা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ে বাড়ির দরজা খুলে তিনি চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে তিন শব্দের ঐ কথাটি বললেন।
আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবশে করেন প্রধানমন্ত্রী।
আজও প্রধানমন্ত্রীর দিনটি বেশ ব্যস্ত। তার অনুষ্ঠানসূচিতে রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সঙ্গে বৈঠক। এছাড়া তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর