" আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে জয়পুরহাটে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহান। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি , সাধারণ সম্পাদক জাহেদা কামাল, মাহবুবা সরকার, সুফিয়া সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে এক নারী উদ্যোক্ত মেলার আয়োজন করা হয়।
অপরদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের জেলা আহবায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে জেলা বাসদ অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, কমরেড উৎপল দেবনাথ মহিলা ফোরামের জোসনা পাহান ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নীলিমা কর্মকার প্রমূখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর