• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৩:৪৮ দুপুর

বইমেলায় উন্মোচিত হলো টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অমর একুশে বইমেলায় উন্মোচিত হয়েছে করপোরেট ব্যক্তিত্ব, স্ট্র্যাটেজিক ক্রেডিট কোচ ও গবেষক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের নতুন বই ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট: ব্যবসা বাঁচানোর বিজ্ঞান ও অর্থ আদায়ের কৌশল’।

শুক্রবার (০৬ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখকের মা জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এ বি এম সোহেল রশিদ, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়াউল আলম চৌধুরী, পুষ্টিবিদ শারমিন আক্তার এবং ডা. আদিবা ইসলাম ফারিন। এছাড়াও অনুষ্ঠানে খুদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল লেখকের পুত্র ফালাক আবদুল্লাহ।

পেশাগত জীবনে ক্রেডিট রিকভারি নিয়ে কাজ করতে গিয়ে লেখক দেখেছেন, অনেক সময় সঠিক কাঠামোর অভাবে ভালো মানুষও খেলাপি হয়ে পড়েন, নিষ্ঠাবান কর্মীরা ব্যর্থ হন এবং সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়ে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ক্রেডিট ম্যানেজমেন্ট মানে কেবল খাতার হিসাব বা টাকা আদায় নয়; এটি মূলত বিশ্বাস, কৌশল এবং ন্যায়ের এক সম্মিলিত চর্চা। জোর করে নয়, বরং কৌশল আর সঠিক আচরণই যে আদায়ের সেরা অস্ত্র, বইটিতে পাওনা আদায়ের সেই মানবিক ও বৈজ্ঞানিক দিকটিই তুলে ধরা হয়েছে।

বইটি মূলত আমাদের দেশের উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, ক্রেডিট ম্যানেজার, ব্যাংকার এবং যারা ক্রেডিট ব্যবসা বা অর্থনীতির শিক্ষার্থী তাদের জন্য লেখা হয়েছে। একটি রুগ্ন ব্যবসাকে সারিয়ে তোলার উপায় হিসেবে বইটিতে গ্রাহক বিশ্লেষণ ও ক্রেডিট অনুমোদনের সঠিক প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের আগাম কৌশল এবং মাঠ পর্যায়ে টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইনি কাঠামোর পাশাপাশি সমাজভিত্তিক রিকভারি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) উপায়গুলোও এতে প্রাধান্য পেয়েছে।

লেখক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদ বর্তমানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-তে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও আর্লি রিকভারি এর ইনচার্জ হিসেবে কর্মরত। ওয়ালটন পরিবারের মতো বিশাল এক কর্মযজ্ঞে কাজ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতা থেকেই তিনি এই বইটি লিখেছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে প্রথম ব্যাচের প্রথম রোলধারী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি ‘পুরুষদের প্রতি পারিবারিক সহিংসতা’ বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত। এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সার্টিফায়িং প্রতিষ্ঠান ‘এডুপ্রো’ (Edupro, UK) থেকে রিস্ক ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী।

'বই বাজার প্রকাশনী' থেকে প্রকাশিত এই বইটি মেলার ২০৮-২১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৪৫০ টাকা মূল্যের এই বইটি অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকেও সংগ্রহ করার সুযোগ রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com