• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল

নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন খাল খনন কাজের উদ্বোধন করেছেন।

সোমবার (৯ মার্চ) বিকালে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উদ্যোগ ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন এলাকায় পৌনে দুই কিলোমিটার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

সেসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। খালটি পুনঃখনন করা হলে জমিতে সহজে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা কল্পনা রানী, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক, সাজ্জাদুল হক, উপজেলা প্রকৌশলি নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক ও নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com