যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ড্রোন হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দিয়েছে Federal Bureau of Investigation (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, চলমান যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে।
মার্কিন গণমাধ্যম ABC News-এর পর্যালোচিত একটি গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে এমন তথ্য পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে সমুদ্রের কোনো অজ্ঞাত জাহাজ থেকে মানববিহীন উড়োজাহাজ (ড্রোন) ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পরিকল্পনা করতে পারে তেহরান।
তবে ওই সতর্কবার্তায় হামলার সময়, লক্ষ্যবস্তু, পদ্ধতি বা সম্ভাব্য হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এই সতর্কতা এমন সময় সামনে এলো, যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
একজন জ্যেষ্ঠ মার্কিন আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন, গত ১২ দিনের তীব্র বোমাবর্ষণে ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গ্যাভিন নিউসম-এর কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় অঙ্গরাজ্যের জরুরি সেবা সংস্থা স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
অন্যদিকে Los Angeles County Sheriff's Department জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা সতর্কতা বাড়িয়েছে এবং ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং বিভিন্ন গোষ্ঠীর হাতে এর ব্যবহার বাড়ায় ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর