• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৭ দুপুর

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সিম্পল সদস্য: এটিএম আজহার

ছবি: সংগৃহীত

জনগণকে বিভ্রান্ত করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি দাবি করেন, আখতারুজ্জামান জামায়াতের কোনো নেতা নন, তিনি কেবল দলের প্রাথমিক সদস্য।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আখতারুজ্জামান বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই গ্রেপ্তার হয়েছেন। তিনি কী প্রতিবাদ করেছেন বা তার অপরাধ কী ছিল, তা তদন্তের আগেই মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘জামায়াতের কোনো নেতা কিছু বললে তা পত্রিকায় ছাপানো হয় না। কিন্তু এমন কোনো বক্তব্য সামনে এলে, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব, তখন তাকে জামায়াতের নেতা বানিয়ে দেওয়া হয়।’

আখতারুজ্জামানের দলীয় পরিচয় ব্যাখ্যা করে আজহারুল ইসলাম বলেন, ‘তিনি জামায়াতের নেতা নন। তিনি সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন। জামায়াতে প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরবর্তী ধাপে নেতা হওয়ার সুযোগ রয়েছে। আখতারুজ্জামান এখন সিম্পল সদস্য।’

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, সমস্যা সমাধানের পরিবর্তে সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। আইনের আশ্রয় নেওয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির উদ্দেশে আজহারুল ইসলাম বলেন, জেল-জুলুমের মাধ্যমে বিরোধী দলকে দমন করা সম্ভব—এমনটা মনে করলে তারা ভুল করবে।

উল্লেখ্য, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

মামলাটির বাদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। পরে আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তাকে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হলেও দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাবি করেছেন, আখতারুজ্জামান বর্তমানে দলের কেবল প্রাথমিক সদস্য।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]