ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন আসে কায়সার কামাল-এর। তিনি দায়িত্ব গ্রহণে সম্মত থাকেন। সভাপতিত্বকারী সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার-কে আহ্বান করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
প্রস্তাব সংসদে পেশ করা হলে ভোটাভুটিতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর