বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্বপ্নপূরণ স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ঈদ পোশাক,শিক্ষা উপকরণ (খাতা,পেন্সিল ও রাবার) বিতরণ করা হয় এবং শিশুদের হাতে মেহেদি দিয়ে আলপনা এঁকে দেওয়া হয়, যা তাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তোলে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর ও ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ স্কুল শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। স্বপ্নপূরণ স্কুলের উপদেষ্টা ও আরডিএ বগুড়ার সাবেক পরিচালক ড. জাকারিয়ার সভাপতিত্বে এবং স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনজুরুল কাদের মন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্বপ্নপূরণ স্কুলের স্বেচ্ছাসেবী আকাশ, রোমান, মাইশা, আনিকা, হানজালা, আবির সহ শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অতিথিরা বক্তব্যে বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। তারা স্বপ্নপূরণ স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও কার্যক্রম আরও বিস্তারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান ও উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন আমরুল ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ শাখা স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুলের মাধ্যমে শত শত শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর