মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় ৩০৮৫ টি দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া'র সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বর্নি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান নসিব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
পরে তিনি ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং বড়লেখা সদর ইউনিয়নে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর