• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০১:৪৮ রাত

আগামী মাসেই মিলবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

ফাইল ফটো

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে উল্লেখ করে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সবগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মান এবং খাল খনন কর্মসূচির পরে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেওয়ার কাজ শুরু করবে সরকার।

এ সময় দিনাজপুরে কৃষি সংক্রান্ত কারখানা এবং হিমাগার স্থাপন বিষয়ে সরকারের ভেতরে আলোচনা  চলছে বলেও জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে সময় প্রয়োজন। এই সরকার আপনারা গঠন করেছেন, আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে।

নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এক মাসের কম সময়ে ওয়াদা পূরণে বিএনপি সরকার কাজ শুরু করেছে। অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড সব পরিবার পাবে; যাদের পাওয়া উচিত না, তারা আশা করি নেবেন না। ১৫টি জায়গায় পাইলট প্রজেক্টের আওতায় ৩৭ হাজার কার্ড দেওয়া হয়েছে, নারীকে সাবলম্বী করতে।

গত সরকারের অনিয়ম ও লুটপাটের ইতিহাস মনে করিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি দেশে,  ১ কিংবা ১৫ মাসে সব সমস্যার সমাধানও সম্ভব নয়, ধৈর্য ধরতে হবে।

যারা ভোট দিয়েছে, যারা দেয়নি তাদের সবার সরকার বর্তমান সরকার; প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন রাত কাজ করবে সরকার, এ জন্য সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com