• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৯:৩৫ রাত

তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে লাউড়েরগড় থেকে শিমুল বাগান আসার সময় যাদু কাটা নদীর নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে এজনের বাড়ি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউড়েরগড় এলাকা ও বিশ্বম্ভরপুর উপজেলা সলোকাবাদ ইউনিয়ন মুতুরকান্দী গ্রামের একজন ও উপজেলার সদর ইউনিয়ন বাগবের এলাকায় ১জনের বাড়ি। তাদের মধ্যে সুফিয়া বেগম (১০) বছর নাম পাওয়া গেলেও অন্যান্যদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে শিমুলবাগান বেড়াতে যাওয়ার জন্য রওনা হয়। মাঝ নদীতে আসার পরেই নৌকাটি ডুবে যায়। এসময় অনেকেই সাতার কেটে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলেও তিনজনকে মৃত উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ উর্ধবতন কর্মকর্তাগন ঘটনা স্থলে যাচ্ছেন বলে জানাগেছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে এবং উর্ধবতন কতৃপক্ষে বিষয়টি অবগত করা হয়ে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com