• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল

ঢাবি উপাচার্যের ঈদের শুভেচ্ছা বিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় শনিবার (২১ মার্চ) ঈদের প্রথম জামাতে নামাজ শেষে তিনি উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম-সহ সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ ও অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল, রোকেয়া হল, সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলে গিয়ে হাউজ টিউটর ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি হলের খাবারের মান, শিক্ষার পরিবেশসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে কথা বলেন ও খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, ঈদের নামাজ শেষে উপাচার্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com