• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১১:৩৫ দুপুর

মোরেলগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণি পড়ুয়া ৮ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ফেরদৌস মোল্লা (৩৫) নামের রাজমিস্ত্রীকে মঙ্গলবার মামলার ২ ঘন্টার ব্যবধানে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের ২৭৪ নং হরিণধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবীর বাড়িতে গেলে বান্ধবীর পিতা একই গ্রামের ফেরদৌস মোল্লা তার মেয়েকে ১০ টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলে, এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় মেয়ের বান্ধবীকে পাশে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পাজামা খুলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বান্ধবী চলে আসলে ওই শিশুটি বেরিয়ে গিয়ে আশপাশের লোকজনকে জানায়।

পরবর্তীতে শিশুর পিতাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষনিক ফেরদৌস মোল্লার নিকট প্রতিবাদ করলে শিশুর পিতা নাঈম মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করিলে প্রাণনাশের হুমকি ও তার কন্যাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার ৩দিন পরে মঙ্গলবার ২৪ মার্চ শিশুর পিতা নাঈম মোল্লা বাদি হয়ে পশ্চিম সরালিয়া গ্রামের সায়েদ মোল্লার ছেলে মো. ফেরদৌস মোল্লাকে ধর্ষণের চেষ্টায় আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com