সুনামগঞ্জের ছাতক উপজেলায় গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনিয়ে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া হয়।
বুধবার(২৫ মার্চ) দুপুরে উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে ঘটনাটি ঘটেছে।
গরু চুরির অভিযোগে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
এ সময় অভিযুক্তদের বাড়ি ঘর ভাঙ্গচুর করা হয় এবং নারী ও শিশুর ওপর হামলাও হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান আছে কিন্তু দিনের বেলায় এভাবে হামলা করা কোনো ভাবেই মানা যায় না বলে জানিয়েছেন সচেতন মহল।
জানা গেছে,উপজেলার কুর্শি গ্রামে গৃহপালিত পশু প্রায় সময় চুরি হয়। এই ঘটনায় ঐ চুরের বাড়িতে হামলা চালায় শতাধিক মানুষ। তখন বাড়িতে থাকা এক নারী ও তার সাথে থাকা শিশুর বাঁধা দিলে রক্ষা হয় নি। আক্রমণ কারীরা তারা ঘরের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় ইট পাথর আঘাত করে টিনের ঘরটিতে। এসময় ঐ নারী হাতে থাকা দা নিয়ে আক্রমণ কারীদের দাওয়া দিলেও শেষ রক্ষা হয়নি। লোকজন তাকে সড়িয়ে দিলে বাড়িটিতে হামলা চালিয়ে ভাংচুর সহ লোটপাট করা হয়।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক এই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন,উপজেলার দক্ষিণ কুর্শি গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে তারা চুরির সঙ্গে জড়িত রয়েছে আর তাদেরকে গ্রাম পঞ্চায়েত একাধিকবার সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় হয়েছিল। কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করেনি।
সম্প্রতি দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামে মোঃ দুলন মিয়ার বাড়িতে গরুসহ এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। এর জের ধরে আজ বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আব্দুল হকের ছেলে তারেক মিয়া ও আব্দুল খালিকের ছেলে আলী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ বিষয়ে দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান,ঘটনাটি জানার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর