গতিশীল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাপ্তরিক কার্যক্রম। সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং গতিশীল করতে সব ধরনের নোট বা নথি ৩ কার্যদিবসের (৭২ ঘন্টা) মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যেই সকল অফিস, বিভাগ, ইনস্টিটিউট ও হলে প্রেরণ করা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, অফিস আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার জন্য কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ছুটি ভোগের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর