• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০২:৫২ দুপুর

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ছবি: সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ডিজেলটি পৌঁছায় বলে আজ শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পাইপলাইনে নুমালিগড় থেকে পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার রাতেই ডিজেল আসে এবং আজ সকালে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিতরণ করা হয়েছে। পদ্মা ডিপোতে আমরা সাড়ে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছি।”

উত্তরাঞ্চলের ৮ জেলায় কৃষি সেচ ও যানবাহনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের জন্য পাইপলাইন চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আসার কথা। নিরাপত্তাজনিত কারণে রেলপথের ঝুঁকি এড়াতে এবং চলাচল নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।

চুক্তি অনুসারে, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

গত ১১ মার্চ এসেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল। আজ এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

এ ছাড়া আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

প্রতিবেশী দেশটি পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]