• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মোস্তফা কামাল
সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৪:২২ দুপুর

বাবার জন্য তেল আনতে গিয়ে প্রাণ গেলো ছেলের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের সখীপুরে বাবার মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়কেই ঝরে গেল এক মাদ্রাসাছাত্রের প্রাণ। সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রিদুয়ান (১৭) নামের ওই কিশোরকে। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী জানান, রিদুয়ান বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশন অভিমুখে যাচ্ছিল। পথে কোনো একসময় একটি ভারী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে।"

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, "মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।" ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর বেদনা বিরাজ করছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]