প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। গতকাল বৃহস্পতিবার ২রা এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠত থাকাবালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
জানা গেছে,তানভীর গনি বরগুনার আমতলী উপজেলা পৌর-শহরের ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গাজী বাড়ির,বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মরহুম গনি গাজীর ছেলে। তানভীর গনি হংকং-ভিত্তিক বহুমূল্য বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে বিকল্প সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তানভীর গনি ২০০১ সালে এসআইপিএ (School of International and Public Affairs) থেকে ফিন্যান্স ও ব্যবসায় বিষয়ে বিশেষায়িত হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লন্ডন ও হংকং—এই দুই শহরের মধ্যে বসবাস করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর