• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪০ বিকাল

জয়পুরহাটে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শহরের সার্কিট হাউজ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে অবস্থিত আইডিইবির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ফিতা কেটে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার নতুন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পরে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং ডিইএবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও আইডিইবি রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম রনি।

আইডিইবি জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. মেহেদী খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]