অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘৪.৪ সামার সেল’। ৩ এপ্রিল শুরু হওয়া এই সেল চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সীমিত সময়ের এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, নামী ব্র্যান্ডের সাথে কোলাবরেশন এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন অনলাইন শপিংয়ের সুযোগ।
গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদাকে প্রাধান্য দিয়ে সাজানো এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল, যেখানে গ্রাহকরা পাবেন ৮০% পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’। কেনাকাটাকে আরও সহজ করতে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়। এছাড়াও পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ দিচ্ছে বিশেষ সুবিধা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও শক্তিশালী করেছে। দারাজ চয়েস থেকে গ্রাহকরা ‘৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট’ এবং ‘৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ডেলিভারিডিসকাউন্ট’ অফারটি উপভোগ করতে পারবেন। এর ফলে পরিবারগুলো কোনো বড় সেলের অপেক্ষা না করেই সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে।
ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিনের কেনাকাটাকে আরও আনন্দদায়ক করতে দারাজে থাকছে থিম-ভিত্তিক শপিং ডে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রবিবার ও সোমবার), ইলেকট্রিক্যালডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেসডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে(শুক্রবার)। প্রতিটি দিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক্সক্লুসিভ ‘ব্র্যান্ড ডে’। ৫ এপ্রিল থাকছে বাটা সুপার ব্র্যান্ড ডে, যেখানে জুতা ও ফ্যাশন পণ্যে থাকবে বিশেষ ছাড়। এছাড়া ৬, ৭ এবং ৮ এপ্রিল যথাক্রমে ইমামি, সার্ফ এক্সেল এবং হেমাস ব্র্যান্ড ডে পালিত হবে, যেখানে ব্র্যান্ডগুলোর জনপ্রিয় পণ্যে থাকবে আকর্ষণীয় অফার।
এবারের ৪.৪ সামার সেলের সাথে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ডেটল এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল এবং হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইমামি এবং গোদরেজ, যা গ্রাহকদের বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য বেছে নেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর