• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ মিনিট পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪০ বিকাল

ঢাবি তরুণ শিক্ষকদের ১৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লার বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা ক্যান্টনমেন্টের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব প্রশিক্ষণের বিষয়বস্তু উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামানসহ আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের কর্মশালা আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে শিষ্টাচার, আচরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধন করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান পৃথিবী দক্ষতার পেছনে ছুটছে। দক্ষতা মানে শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, বরং নিজেকে পরিপূর্ণ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। সারা বিশ্বে এখন আউটকাম বেসড এডুকেশনের জয়জয়কার।

তিনি বলেন, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের মডিউলগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে এবং কারিকুলামের আধুনিকায়ন করতে হবে। প্রতি চার বছর পর পর আমাদের কারিকুলাম পরিবর্তন ও আপডেট করা দরকার। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও ইতিবাচকভাবে নিজেদের উপস্থাপনের জন্য তিনি তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই আমাদের মূল সম্পদ। তাই আমাদের শিক্ষার্থীবান্ধব হতে হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com