• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৭ দুপুর

সিরাজগঞ্জে 'নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন' নীতিতে গ্রাহকদের স্বস্তি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জে 'নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন' নীতি কার্যকর হওয়ায় তেল বিক্রি ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং গ্রাহকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এই নতুন পদ্ধতির ফলে ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন গ্রাহকরা।

গ্রাহক আলামিন হোসেন লিমন, মাসুদ রানা ও রেজাউল করিম জানান, সরকার ফুয়েল কার্ড দেওয়ায় তেল সংগ্রহে কোনো সমস্যা হচ্ছে না। স্বাভাবিক ও সুন্দর পরিবেশে তেল নিতে পারছেন তাঁরা। কার্ডের কারণে অবৈধ গাড়িগুলো পাম্পে ভিড় করছে না, ফলে প্রায় স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির কারণে শৃঙ্খলা ফিরে এসেছে। কারণ, কার্ডে গ্রাহকের চাহিদা অনুযায়ী কতদিন পর কত লিটার তেল পাবে তা উল্লেখ করা আছে। ফলে ফুয়েল কার্ড ছাড়া কোনো চালক অযাচিত ভিড় করছেন না।

তবে, ডিজেল গ্রাহকরা ফুয়েল কার্ডের আওতামুক্ত থাকায় বাস-ট্রাক চালকরা ইচ্ছেমতো লাইন দিয়ে তেল নিচ্ছেন। কৃষকরা কৃষি অফিসারের প্রত্যয়ন নিয়ে পাম্প থেকে তেল সংগ্রহ করছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জেলায় প্রায় সাড়ে ১৩ হাজার গাড়ির ফুয়েল কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ফুয়েল কার্ড বিতরণ করা হবে। এই পদক্ষেপ অবৈধ মজুদ কমিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com