স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর শহরের সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে সিভিল সার্জন অফিসের আয়োজনে এক র্যালি বের করা হয় র্যালি টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জনের হল রুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ কামাল উদ্দিন ভূইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু বাস্তব জীবনে আমরা কতটা স্বাস্থ্য সচেতন আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি, নানা ধরনের রোগব্যাধি, অপুষ্টি, মানসিক চাপ এবং পরিবেশ দূষণ আমাদের জীবনে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর