• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০২:৪৮ দুপুর

পশ্চিম সুন্দরবন বনদস্যুর গুলিতে বনজীবী আহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কলাগাছিয়ার মুল্লির খালের ভারানির মুখে বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া আহরনকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সুত্রে জানা যায়। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে সুন্দরবনের কলাগাছি এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। কাঁকড়া আহরন শেষে বাড়ি ফিরছিলেন আতিয়ার রহমান। এসময় সুন্দরবনের ভিতর থেকে দুজন অস্ত্রধারী তাদের ডাক দেয়। বনজীবীরা বিপদ দেখে দ্রুত পালানোর সময় দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়। এসময় আতিয়ার রহমান পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তার সহযোগীরা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

বনদস্যুদের এমন অতর্কিত হামলায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়, গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাৎক্ষণিক আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেই।শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ডকে বিষয় টি জানানো হয়েছে। স্থানীয়রা বলেন,সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com