• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ দুপুর

বৈরী আবহাওয়ায় ভাটা রাসপূজায়, রাজস্ব ধস সুন্দরবনে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সুন্দরবনে এবারের রাসপূজা ও পুণ্যস্নানে পুণ্যার্থীর সংখ্যা কমে গেছে, ধস নেমেছে রাজস্ব আদায়েও।

২২ নভেম্বর (রোববার) থেকে ২৪ নভেম্বর তিন দিনের রাসপূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। এবছর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬টি ও কোবাদক স্টেশন থেকে ১টি, মোট ৭টি বোটে ২১১ জন পুণ্যার্থী ও ১৫ জন ক্রু রওনা দেন।

২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে স্মার্ট পেট্রোলিং টিমের ২টি ও রেঞ্জ অফিসের ১টি, মোট ৩টি বোটে তাদের নিরাপত্তা দিয়ে খুলনা রেঞ্জের পাটকোষ্টার উদ্দেশ্য যাত্রা শুরু করে। সেখানে পৌঁছালে খুলনা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম তাদের নিরাপত্তা দিয়ে দুবলার আলোরকোলে পৌঁছে দেবে।

উল্লেখ্য,প্রতিবছর কার্তিক মাসের রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সাধারণত তিন দিনব্যাপী এই ধর্মীয় আচার চলে। শতবর্ষের এই উৎসবটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বাণিজ্যিক বা সাধারণ 'রাসমেলা' বন্ধ রেখে শুধু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নানের অনুমতি দেওয়া হচ্ছে।

এবছর ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পুণ্যার্থীরা যাত্রা শুরু করেন। এবার সব মিলিয়ে ২৯০টি ট্রলার অনুমতি পেয়েছে বলে জানা গেছে। এবছর নিরাপত্তার স্বার্থে নির্ধারিত নৌপথ ব্যবহার এবং বন বিভাগের নির্দেশনা মানা বাধ্যতামূলক করা হয়েছে।

পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড নৌপথে টহল পরিচালনা করছে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কোবাদক স্টেশন থেকে এবার মোট ৩৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের চেয়ে অনেক কম। গত বছর প্রায় ৬২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে এবছর পুণ্যার্থীর সংখ্যা অনেক কম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কট দেওয়া হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]