কিছুদিন আগেই ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি উপভোগ করেছেন চাকরিজীবীরা। এরই মধ্যে আবারও টানা পাঁচ দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র দুই দিন ছুটি সমন্বয় করতে পারলেই এই সুযোগ মিলতে পারে। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি থাকবে।
এ অবস্থায়, যদি কেউ বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর