সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বজ্রপাতে আবুল হাসান (২৪) ও বালু চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। পেশায় তারা শ্রমিক। মঙ্গলবার দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পৃথক দুটি স্থানে দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নিহত আবুল হাসান তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জহুর আলী ছেলে ও বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে শাহ আলম (১৬)।
খোঁজ নিয়ে জানা গেছে,সোমবার রাতে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। নিহত ব্যক্তিকে রাতে বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ হতে অনেক খোঁজাখুজি করে পায়নি বলে জানা যায়। পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মৃতদেহ জাদুকাটা নদীর পাড় দেখতে পেয়ে পরিবার লোকজন উদ্ধার করে। অপরদিকে শাহ আলম যাদুকাটা নদীর ডালারপাড় এলাকায় বালু উত্তোলনের সময় পাড় ভেঙে নদীতে থাকা ষ্টিলবডি নৌকায় গিয়ে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর