• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:৪৪ রাত

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তি চার বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া নবীন শিক্ষার্থী ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল বলেন, যারা এখানে ভর্তি হয়েছেন, তারা অন্যদের তুলনায় বেশি সাহসী, কারণ তারা ভিন্ন ভাষায় উচ্চশিক্ষা নিতে এসেছে। তাই শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে; কেননা ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে ভবিষ্যতে চাকরির অভাব হবে না; বরং বিশ্ববাজারেও অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। এজন্য প্রয়োজন কঠোর অধ্যবসায় ও একাগ্রচিত্তে পড়াশোনা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহ্জাদী এমা, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এম এম আফিকুর রহমান নাহিদ, ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজের প্রভাষক নুসরাত আরা বক্তব্য রাখেন। এছাড়া ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবীর, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ রফিক উম-মুনীর চৌধুরী, প্রভাষক আনিকা বেগম, অঞ্জন রঞ্জন দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওই পরিচিতি অংশ নেয়া চার বিভাগগুলোর মধ্যে রয়েছে- জাপানি ভাষা ও সংস্কৃতি (জেএলসি), ফরাসি ভাষা ও সংস্কৃতি (এফএলসি), চীনা ভাষা ও সংস্কৃতি (সিএলসি) ও ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল)।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com