• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:১৭ দুপুর

বুড়িচংয়ের নিমসার হবে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে, যার মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে এসব উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় এবং উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com