বগুড়ার নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল মাহামুদ লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারোওয়ার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, কালিশ পুনাইল ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক সুলতান মাহামুদ ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।
সেসময় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর