জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও পেট্রোলের বরাদ্দ ১০ শতাংশ করে এবং অকটেনের বরাদ্দ ২০ শতাংশ বৃদ্ধি করা হবে।
গতকাল রোববার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করে। প্রজ্ঞাপনটি সংস্থার মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা।
এতে নির্দেশ দেওয়া হয়েছে, ২০ এপ্রিল থেকে নতুন হারে তেল সরবরাহ ও বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি করেছিল।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর