• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ দুপুর

একই পরিবারের ৪ খুন, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে কৃষক হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই শিশু সন্তানকে নিজ বাড়িতে নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একাধিক তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত বিশ্লেষণ করছে।

মঙ্গলবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এ ঘটনায় পুলিশি হেফাজতে নেওয়া পাঁচজন হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), তার দুই বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং একাধিক তদন্ত দল কাজ করছে। প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের স্বার্থে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সংস্থার সহায়তায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

এদিকে একই পরিবারের চারজনকে একসঙ্গে হত্যার ঘটনায় গ্রামে শোকের পাশাপাশি গভীর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com