• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪ ঘন্টা পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:১৯ দুপুর

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে কার্ড ছাড়া জ্বালানি তেল সরবরাহ করা হবে না। যানবাহনে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহ্বায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রথম দিনে ২৮০ জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে এবং চাকরিজীবীদের পল্লী উন্নয়ন অফিস থেকে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জ্বালানি তেল মজুদ রোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এই কর্মকর্তা জানান। কার্ড বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com