• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ রাত

মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন  

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)’র উদ্যোগে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প’র আওতায় হামছাপুর, পুকুর ডানা ও কচুবুনিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় দৈবজ্ঞহটী ইউনিয়নের উত্তর মিত্রডাঙ্গা বিররুল ওয়ালেদাইন তাহাফজুল কুরআন মাদ্রাসা মাঠে উদ্ধোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বাগেরটহাট এপিপি(দুদক) শেখ নজরুল ইসলাম কাজল, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও জামায়াত ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে সারা বাংলাদেশে খাল কাটা শুরু হয়েছে। এ আলোকে দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর, পুটিখালী ইউনিয়নের পুকুর ডানা, বলইবুনিয়া ইউনিয়নের কচুবুনিয়া খাল আজকে পুনঃ খননের উদ্ধোধন করা হলো। এসব খালে বৃষ্টির পানি সংরক্ষণ করে কৃষকরা তাদের জমিতে বছরে তিনটি ফসল ফলাতে পারে এটাই সরকারের উদ্দেশ্য।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, খাল পুনঃ খনন কর্মসূচির অংশ হিসাবে এ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুর ডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল বি এডিসি’র এ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এ ৩টি খাল পুনঃ খনন করা হচ্ছে। যার ফলে এ অঞ্চলের ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবেন। এক ফসল থেকে তিন ফসলে রুপান্তরিত হবে হাজার হাজার কৃষক পরিবার।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com