• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৮ দুপুর

চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

ফাইল ফটো

আবহাওয়া অধিদপ্তর তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিট থেকে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় একযোগে তিনটি শক্তিশালী ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ রাত ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অন্তত চারটি শক্তিশালী ঝড় অতিক্রম করতে পারে।

বর্তমানে রংপুর বিভাগে তিনটি ঝড় সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় আঘাত হেনেছে। দ্বিতীয়টি রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে প্রভাব ফেলছে। তৃতীয় ঝড়টি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

এদিকে, দুপুর ২টার পর আরও একটি নতুন ঝড় রংপুর বিভাগে প্রবেশ করেছে। ফলে পুরো বিভাগজুড়ে আজ ৩ থেকে ৪টি কালবৈশাখী ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সতর্কতা

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যবর্তী সময়ে রংপুর থেকে একটি শক্তিশালী ঝড় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিকে ধাবিত হতে শুরু করেছে। এই ঝড়টি আজ বিকেল ৫টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় আঘাত হানতে পারে। একই সময়ে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাতেও কালবৈশাখীর প্রবল ঝাপটা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়ের তীব্র গতিপথ থাকার সম্ভাবনা রয়েছে। 

এদিকে উল্লেখিত চতুর্থ ঝড়টি বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে আজ রাজধানীর আবহাওয়া অস্থির থাকতে পারে, তবে আগামীকালের বৃষ্টিপাত পরিস্থিতির কিছুটা উন্নতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

বিভাগীয় শহরসহ সংশ্লিষ্ট জেলাগুলোর বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ঝড়ের গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তিত হতে পারে বিধায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন নিয়মিতভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com