• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ রাত

২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে প্রায় ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২৫৮ কোটি ডলারের সমান।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। গত বছরের একই সময়ে যেখানে ২২৫ কোটি ১০ লাখ ডলার এসেছিল, সেখানে এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের শেষ দিকেও ইতিবাচক ধারা ছিল। ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ডলারের বিনিময় হার বাজারমুখী হওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। এর ইতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com