আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের যুবসমাজকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অনলাইন জুয়া, মাদক ব্যবসা এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে।
তিনি জোর দিয়ে বলেন, “যুব সমাজকে রক্ষায় এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা বদলে আবারও কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় যুবসমাজকে রক্ষায় দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর