• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:৪০ সকাল

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরে নৃশংসভাবে তিনজন কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত যুবককে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশ মোল্যা (২৮) হঠাৎ কোদাল হাতে এসে আশপাশের লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুরুতর আহত রিয়াজ মোল্লা (৪৫)-কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে হঠাৎ করে এমন ভয়াবহ হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com