নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে বন্দুকধারীরা একটি জনপদে হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। দেশটি সোমবার এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তা ও সম্প্রদায়ের নেতাদের মতে, হামলাকারীরা রবিবার গভীর রাতে জনপদটিতে হামলা চালায় এবং কয়েক ঘণ্টা ধরে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে বহু বাসিন্দারা নিহত এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।
গম্বি স্থানীয় সরকার এলাকার গুয়াকু জনপদ পরিদর্শনের সময় রাজ্যপাল আহমাদু উমারু ফিনতিরি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। সেখানে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।
তিনি জানান, রাজ্য সরকার আরো হামলা প্রতিরোধ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। এই হামলার উদ্দেশ্য এখনও অজানা।
তবে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদামাওয়া রাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে অপরাধী চক্রসহ বোকো হারাম সশস্ত্র বাহিনীর বারবার হামলার শিকার হয়েছে। ফলে এ অঞ্চলের গ্রামীণ সম্প্রদায়গুলোতে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর