• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ রাত

শ্যামনগরে মৎস্য প্রকল্প থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শ্যামনগরে মৎস্য প্রকল্পের বাসা থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের আবাদচন্ডিপুর চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রকল্প থেকে মঙ্গলবার (২৮শে এপ্রিল) রাত ৯ টার দিকে রান্না অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

স্থানীয় ফজলুল হক বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মৎস্য প্রকল্পে ভেকু মেশিন দিয়ে কাজ করে । প্রতিনিয়ত তারা মাংস রান্না করে কিন্তু কিসের মাংস রান্না করে আমরা জানি না। হঠাৎ দেখলাম মাছের প্রজেক্টের বাসা থেকে রাতে বনবিভাগ ও পুলিশ রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে। প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, আমার মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করতেছে আমি তাদের কাউকে চিনি না ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ। তারা সব বহিরাগত তারা যে কি খাওয়া দাওয়া করছে আমি তাও জানিনা।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, আমরা হঠাৎ জানতে পারি চুনায় এক মাছের প্রজেক্টে হরিণীর মাংস রান্না হচ্ছে। সেই মুহূর্তে আমাদের আভিযানিক টিম নিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করি। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]