• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ মুসলেহ উদ্দিন
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ রাত

থানার ফেসবুক পেজে সড়কে আগুন দেওয়ার ভিডিও; ওসির দাবি, বিষয়টি নিয়ে বিব্রত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোডে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক পেজ থেকে। ভিডিওটি থানার পেজে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে ভিডিওটি কিভাবে প্রকাশ হয়েছে এখনো কিছুই জানেন না এবং বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা জানান বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ইলিয়াস খান। এবং ঢাকা থেকে আইটি বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানিয়েছেন ওসি। তাঁর এমন বক্তব্যের পরও প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও ভিডিওটি পেজ থেকে সরানো হয়নি।

গতকাল রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোডের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের নামও শোনা যায়।

ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনার ওই ভিডিওটি বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক পেজে শেয়ার করা হলে বিষয়টি নজরে আসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ইলিয়াস খান বলেন, ভিডিওটি ফেসবুকে কিভাবে আপলোড হয়েছে জানা নেই। আমি চট্টগ্রাম আদালতে ছিলাম। আমি নতুন এসেছি এই ভিডিও নিয়ে বিব্রতকর পরিস্থিতি পড়েছেন তিনি।

তবে ওসির এমন বক্তব্যের পরও ভিডিওটি আপলোডের প্রায় ১০ ঘণ্টা অতিবাহিত হলেও বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক পেজ থেকে সেটি সরানো হয়নি। ফলে সরকারি একটি থানার ফেসবুক পেজে সড়কে আগুন দেওয়ার ভিডিও প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে তা বহাল থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

পুলিশের একটি সরকারি পেজ থেকে এমন ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভিডিওটি কীভাবে আপলোড হলো এবং ওসির বক্তব্যের পরও কেন তা সরানো হয়নি—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]