• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ রাত

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম খন্দকার নাঈম আহমেদ (৪২), যিনি ‘টিটন’ নামে পরিচিত এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন। তিনি জানান, পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হল সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টিটন দীর্ঘ দুই দশকের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

নিহত টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]