• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:৫৬ দুপুর

চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি, কেমন আছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও আফরোজা আব্বাস।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আফরোজা আব্বাস জানান, আগের তুলনায় মির্জা আব্বাস অনেকটাই সুস্থ। তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এবং খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফেরার আশা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, এসব তথ্য সঠিক নয়।

এর আগে ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন, বেডে উঠে বসতে পারছেন এবং চিকিৎসকদের সহায়তায় চেয়ারে বসানো হয়েছে। পাশাপাশি তিনি অল্পস্বল্প কথা বলতেও পারছেন, যা চিকিৎসকদের মতে ইতিবাচক লক্ষণ।

পরবর্তীতে ১৪ এপ্রিল তাকে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]