• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ রাত

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানালেন জামায়াতের এমপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মানুষের তৈরি করা আইনের ‘কবর রচনা করে’ কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি তুলে ধরেন রাজশাহী ১ আসনের এই সংসদ সদস্য।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মুজিবুর রহমান বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কুরআনের আইন প্রতিষ্ঠা করি।’

তিনি বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা আছে; তাই আইনের উৎস হওয়া উচিত আল কুরআন।

তার ভাষায়, ‘কুরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল।’

মুজিবুর রহমান বলেন, দেশের ‘অধিকাংশ মানুষ’ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান প্রতিষ্ঠা করা ‘তাদের দাবি’।

সুরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে, তারা নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ বন্ধ করবে।’

কিন্তু আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি দুইবার সরকার পরিচালনা করেও জাতীয় সংসদে ‘কুরআনের একটি আইনও চালু না করায়’ আক্ষেপ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই এমপি।

প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কেন নামাজ চালু করা হল না, কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হল না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হল না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হল না, সে বিষয়ে জবাব দিতে হবে।’

দেশে ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন মুজিবুর রহমান।

তিনি বলেন, সংসদে থাকা মাদ্রাসাপাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস আলেমদের নিয়ে এমন একটি বোর্ড করা যেতে পারে, যারা ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে।

বক্তব্যে ‘সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির’ সমালোচনা করেন এই সংসদ সদস্য।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]